গোপালপুরে বালুবাহী ট্রাকে প্রাণহানি বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
টাঙ্গাইলের গোপালপুরে ট্রাফিক অব্যবস্থাপনা, সড়ক দুর্ঘনারোধ ও বেপরোয়া গতির বালুবাহী ট্রাক চাপায় প্রাণহানী বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই সংগঠনের আয়োজন ও হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে থানা মোড়ে শতাধিক শিক্ষার্থী, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি ও অভিভাবকদের উপস্থিতিতে এ মানববন্ধন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সড়ক দুর্ঘটনায় পা হারানো যুগান্তর পত্রিকার সাংবাদিক ও নিরাপদ সড়ক চাই সংগঠনের উপজেলা সম্পাদক সেলিম হোসেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব সহকারি অধ্যাপক কেএম শামীম, নিরাপদ সড়ক চাই এর উপজেলা সভাপতি আলহাজ আজমল আলী খান, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান রাসেল, নগদা শিমলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম, গোপালপুর কলেজের সাবেক জিএস মারুফ হাসান জামী ও স্কুল ছাত্রী সুমাইয়া।
বক্তারা অভিযোগ করেন, ভূয়াপুর উপজেলার যমুনা নদীর দুটি অবৈধ ঘাট থেকে বালুভর্তি হাজার হাজার ট্রাক গোপালপুর পৌরশহর অতিক্রম করে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় প্রতিদিন যাওয়াআসা করে। নাম্বার ও রেজিষ্ট্রেশন বিহীন দশ চাকার এসব বেপরোয়া বালুট্রাক প্রতিদিনই দুর্ঘটনা ঘটাচ্ছে। শহরে প্রচন্ড যানজট সৃষ্টি করছে। বালুট্রাকের ধাক্কায় বিগত দেড় মাসে ৫জন নিহত এবং ১২জন আহত হয়।
এছাড়া হতাহতদের অধিকাংশই স্কুলকলেজের শিক্ষার্থী। স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় স্কুলকলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকিতে রয়েছে। বীরমুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দীন অভিযোগ করেন, বালুবাহী ট্রাকে প্রাণহানির পাশাপাশি সড়ক, সেঁতু ও বাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছে। ওসি মোশারফ হোসেন জানান, বালু ব্যবসায়ীরা প্রভাবশালী। এদের ঘাটানো মুশকিল। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied