ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১০-১-২০২৩ বিকাল ৫:৩৯
মাদারীপুরে জাইকা এর সহযোগিতায় শিবচর থানার বাশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর শেখপুর গ্রামের আড়াই কিলোমিটার জাইকা প্রজেক্ট্রের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকুলে কাজ নেয়া সাব কন্ট্রাক্টে ঠিকাদার মোঃ শাহেবালী তাইনীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। 
অভিযোগ সূত্রে জানা গেছে, ৩ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয় এই কাজে। বাশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর-শেখপুর গ্রামে রাস্তার আড়াই কিলোমিটার নির্মাণ কাজ  বর্তমানে করছেন সাব কন্ট্রাক্টার মোঃ শাহেবালী তাইনী। নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,রাস্তার ১ কিলোমিটার ছেলাব দেওয়ার কথা থাকলেও ছেলাব না দিয়ে বাসের খুটি ও কাগজ দিয়ে কাজ করিতেছে এবং যায়গায় যায়গায় কালভার্ট দেওয়ার কথা থাকলেও তা নাদিয়ে বাজার থেকে রেডিমেট পাইব এনে দিয়েছে। কৃষকের কাছ থেকে টাকা আদায় করিয়া মাটি ভরাট করিয়া রাস্তা বানাইতেছে এবং রাস্তার উপরে ও পাসে সঠিক মাপ না দিয়ে তাদের ইচ্ছে মত কাজ করিতেছে। ভিতরে না কাটিয়া ২ সাইটের জমি কাটিয়া ফসলী জমি ক্ষতিগ্রস্ত করিয়াছে। রাস্তার এপাস ওপাস পানি নিস্কাসনের জন্য পাইপ ফিটিং করিতেছে না। বসত বাড়ির  মাটি কাটিয়া রাস্তা ঠিক করিতেছে। মসজিদ মাটি দিয়া ঢাকিয়া দিয়াছে।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির অনিয়মের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনো অনিয়মের মাধ্যমে কাজ দিয়েই উক্ত কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।
এবিষয়ে ঠিকাদার শাহেবালী তাইনী সাথে একধিকার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে(পিআইও) শিবচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকেও  একাধিক যোগাযোগ করে তাকে ও পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক