ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

আউট সোর্সিংয়ের নামে রেলের অর্থ অপচয়


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ১২:২৬

আউটসোর্সিং এর নামে বাংলাদেশ রেলওয়ের কোটি কোটি টাকা লুটপাট করছে একটি সংঘবদ্ধ চক্র। অনভিজ্ঞ মাথা গনা শ্রমিক সাপ্লাই করে সরকারি এই সংস্থা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান মোটা অংকের টাকা উত্তোলন করে নিলেও কাংখিত শ্রম বা সেবা দিতে পারছেনা ওই শ্রমিকেরা। এই জন্য আউট সোর্সিং বন্ধ করে আগের মতো টিএলআর (অস্থায়ী কর্মচারী) পদ্ধতিতে শ্রমিক নেওয়ার দাবি ওঠছে রেলের শ্রমিকদের মাঝে।

আউট সোর্সিং বা ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগের আত্নঘাতি সিদ্ধান্ত পরিহারের দাবীতে রেলমন্ত্রী, রেল সচিব এবং রেলওয়ে মহা পরিচালক বরাবরে গত ২৮ ডিসেম্বর পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপকের মাধ্যমে রেলওয়ের রেজিষ্টার্ড ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যনারে স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মনজু, রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি  কাজী আনোয়ারুল হক, কারিগর পরিষদের সাধারণ সম্পাদক এসকে বারী, রেল জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক  মাহবুবুর রহমান।  

এবিষয়ে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু বলেন আউট সোর্সিং এর শ্রমিক সরবরাহ করার জন্য প্রথমত ঠিকাদার নিয়োগ করা হয়। ঠিকাদাররা মাথাপিছু ক্ষেত্রবিশেষ ৫৫০ ও ৫৭৫ টাকা দৈনিক হাজিরা নিয়ে থাকেন। আর শ্রমিকদের দিয়ে থাকেন মাসে ৮ থেকে ১০ হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে একজন শ্রমিক থেকে ঠিকাদার নিচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা। এভাবে ২৫০০ শ্রমিক থেকে মাসে কয়েক কোটি টাকা আয় করছে কিন্তু সরকার টাকা খরচ করলেও প্রত্যাশিত শ্রম দিতে পারছেনা আউট সোর্সিং এর  সেই শ্রমিকরা। কারন ঠিকাদারেরা মুলত জনপ্রতি হিসেব করে শ্রমিক সরবরাহ করে থাকেন।  সেখানে সেই শ্রমিকের কোন অভিজ্ঞতা আছে কিনা, সে সেই কাজ করতে পারবে কিনা তা বিবেচনা করা হয়না। আবার ১০ জন অনভিজ্ঞ শ্রমিকও অভিজ্ঞ একজন শ্রমিকের সমান কাজ করতে পারেনা বরং তারা অন্যের কাজে বিঘ্ন ঘটায়। আবার এসব লোক দিয়ে কাজ করানোর ফলে প্রায় সময়ই ঘটে থাকে দুর্ঘটনা। আর এসব শ্রমিকদের কাজের প্রতি কোন দায়বদ্ধতাও থাকেনা, ঠিকমত কাজ করতে কিছু বললে পরেরদিন তাকে আর পাওয়া যায়না সেখানে নতুন একজনকে এনে দেয়া হয় আবার তাকে শিখিয়ে পড়িয়ে নিতে সময়ের অপচয় হয়। যেহেতু রেলে বেশিরভাগ ক্ষেত্রেই টেকনিক্যাল বিষয় থাকে তাই কাজের অভিজ্ঞতা থাকাটা জরুরী। টিএলআর পদ্ধতিতে যাদের নেওয়া হয়েছে তারা অনেকদিন ধরেই কাজ করছেন তাদের একটা অভিজ্ঞতা হয়েছে। আবার চাকরী স্থায়ী হতে পারে এই আশায় তারা কাজকে গুরুত্ব দিয়ে থাকে। তাই রেলেকে লোকসানের হাত থেকে বাঁচাতে ও অস্তিত্ব টিকিয়ে রাখতে আউট সোর্সিং বন্ধ করে আগের টিএলআর পদ্ধতিতে লোকবল নিয়োগের আহবান জানাচ্ছি। 

এই বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পুর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, আউট সোর্সিং বন্ধ করে টিএলআর পদ্ধতিতে শ্রমিক নেওয়ার জন্য শ্রমিক নেতারা আমার মাধ্যমে ডিজি মহোদয়ের নিকট স্মারকলিপি দিয়েছেন।  আমি তা ফরোয়ার্ড করে দিয়েছি। বিষয়টি অনেক উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত তাই এখানে আমাদের কিছু করার নেই। ডিজি মহোদয় হয়তোবা মন্ত্রী মহোদয়ের সাথে কথা কোন সিদ্ধান্ত নিতে পারে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু