ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ছুরিকাঘাতে কোম্পানির সেলস ম্যান নিহত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ১:৪২
চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস ম্যান পদে বাঁশখালীতে কর্মরত দুদু মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে।
 
১০ জানুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গণ্ডামারা ব্রীজ এলাকায় এই ঘটনাটি ঘটেছে।নিহত দুদু মিয়া তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস ম্যান হিসেবে কর্মরত ছিলেন।সে রংপুর জেলার মিঠাপুর উপজেলাধীন বীরামপুর ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে বলে জানা গেছে।
 
নিহত দুদু মিয়া তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস ম্যান পদে বাঁশখালীতে কর্মরত থাকায় চাম্বল বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।চাম্বল বাজারের ব্যবসায়ি জসিম উদ্দিন বলেন,দুদু মিয়া কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস ম্যান হিসেবে বাঁশখালীতে দায়িত্বরত থাকায় উপজেলার বিভিন্ন এলাকার দোকান গুলো থেকে সে কোম্পানির মালামাল সেলসের টাকা ব্যবসায়ীদের কাছ থেকে তুলে নিতেন,তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গণ্ডামারা এলাকার দোকান মালিকদের কাছ থেকে কোম্পানির সেলসের টাকা তুলে নিজ বাসায় ফেরার পথে গণ্ডামারা ব্রীজ এলাকায় আসলে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।এসময় তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানান।
 
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার গণ্ডামারা ব্রীজ এলাকায় ঘটনাটি ঘটেছে,খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুদু মিয়াকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ চৌকস ওসি কামাল উদ্দিন (পিপিএম) জানান,ঘটনার খবর পেয়ে থানা পুলিশ  দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়,পুলিশের সহযোগিতায় পথচারীরা তাঁকে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
 
খুনের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্যে দুই/তিনজনকে থানায় আনা হয়েছে,এই বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে,খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্যে পুলিশের অভিযান চলছে,নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি কামাল উদ্দিন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির