চাঁদপুরে জেলা আ’লীগের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঘর প্রদান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঘর উপহার প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি পরিবার ও গৃহহীন না থাকে এ অঙ্গীকারে চাঁদপুর জেলা আওয়ামী লীগের অর্থায়নে সদর উপজেলার ২নং কল্যাণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসদী গ্রাম ভূমিহীন অসহায় হতদরিদ্র আবুল খায়ের (৫০)কে ১৭ জুলাই শনিবার সকাল ১১ টায়
প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হয়।
ঘর প্রদান অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারীর দুলাল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) হেলাল উদ্দিনের উপস্থিতিতে ভূমিহীন আবুল খায়েরকে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীনদের উপহার দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের অর্থায়নে অসহায় আবুল খায়েরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘরটি বুঝিয়ে দেয়া হয়েছে।
তারা আরো বলেন, মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরের আরো অনেক ঘর ইতিমধ্যে দেওয়া হয়েছে। যারা ভূমিহীন হতদরিদ্র অসহায় তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভবিষ্যতেও ঘর উপহার দেয়া হবে। উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
ভূমিহীন ও গৃহহীনদের ঘর উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহির পাটোয়ারী, জমি দাতা মোজাম্মেল মিজি, ও কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
এমএসএম / জামান
মনপুরায় মাদকের বিরুদ্ধে জনতার প্রতিরোধ, ইয়াবাসহ আটক যুবক
চাঁদপুরে দেড় শতাধিক মেধাবি শিক্ষার্থীকে সংর্বধনা ও বৃত্তি প্রদান
নেত্রকোণার মদনে দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেরার পথে পিটিয়ে গুরুতর আহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১৯ পরিবারকে ৪ কোটি ৮৯ লাখ টাকার অনুদান
রাঙ্গুনিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধ: ‘জমিদারের’ লাথিতে ফল বিক্রেতার মৃত্যু
খালিয়াজুরীতে যুবদলের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
পাঁচুড়িয়া সেতুর কাজ উদ্বোধন, উন্নয়ন নিয়ে আশার বার্তা এমপি বাবরের
বারহাট্টায় নকল মোড়কে তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ও মালামাল জব্দ
রাজস্থলীতে আগুনে পুড়ে নিঃস্ব, খোলা আকাশের নিচে পরিবারটি বসবাস
বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ
কবি নজরুলের ধূলিমাখা স্মৃতি : ত্রিশালের দুই বাড়িতে আজও জীবন্ত কবি
লাকসামে আমরা জুয়েলারী পরিবার’র পনুর্মিলনী অনুষ্ঠিত