শিবালয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ
মানিকগঞ্জের শিবালয়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার উলাইল ইউনিয়নের উলাইল গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর নির্মাণের জন্য নিম্নমানের পচা ইট ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে বাতিল ইটের সুড়কি, নামমাত্র সিমেন্ট এবং মাটি মিশ্রিত বালু দিয়ে তড়িঘড়ি করে নির্মাণ করা হচ্ছে এসব ঘর।
সরেজমিন দেখা যায়, উপজেলার উলাইল ইউনিয়নের উলাইল গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরের নির্মাণকাজে নিম্নমানের সুড়কি, স্বল্প পরিমাণ সিমেন্ট, মাটি মিশ্রিত বালু আর নিম্নমানের পচা ইট দিয়ে নির্মিত কয়েকটি ঘরের দেয়ালে আস্তরনের কাজ চলছে। আস্তরণের কাজে ব্যবহৃত বালুর সাথে মাটির মিশ্রণ রয়েছে এবং সিমেন্টর পরিমাণও খুবই কম। এছাড়া ঘরের ছাউনিতে নিম্নমানের কাঠ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আরো কয়েকটি ঘরের দেয়াল তৈরির কাজ চলমান রয়েছে। এসব ঘরের দেয়াল ও মেঝেতে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, এভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ হলে ঘরগুলো বেশিদিন টেকসই হবে না। অল্প সময়ের মধ্যে ঘরগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। কর্তৃপক্ষকে বারবার বলার পরও সেসব কথা কর্ণপাত না করে দ্রুত পচা ইটগুলো খাটিয়ে দেওয়ার জন্য মিস্ত্রিদের নির্দেশ দিয়েছেন পিআইও।
আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের এক মিস্ত্রী নাম প্রকাশ না করে জানান, ঘর নির্মাণের দায়িত্বে আছেন ইউএনও স্যার ও পিআইও স্যার। আমাদের যে ধরনের ইট ও মালামাল সরবরাহ করেছে আমরা সেগুলো দিয়েই কাজ করছি। এখানে আমাদের কিছু করার নেই।এ বিষয়ে শিবালয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুদেব কৃষ্ণ জানান, আমরা নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাই করেই কাজ করছি।
তবে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুর রহমান বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছেনা। আপনারা যেহেতু বললেন ইঞ্জনিয়ার দিয়ে সেগুলো পরীক্ষা করা হবে। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সুযোগ নেই। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সেগুলো ভেঙ্গে নতুন করে করা হবে।
এমএসএম / এমএসএম
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯