ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মুরাদনগরে বদলির পরও চেয়ার আঁকড়ে সমাজ সেবা কর্মকর্তা


মুরাদনগর প্রতিনিধি photo মুরাদনগর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৩ দুপুর ২:৬
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সমাজ সেবা অফিসার মো. কবির আহমেদ। ২০১৬ সালের ২৮ নভেম্বর এ উপজেলায় যোগদান করেন। গত ১১ ডিসেম্বর পরিচালক (প্রশাসন ও অর্থ) বিভাগের যুগ্ম সচিব সৈয়দ মো. নূরুল বাসিরের স্বাক্ষরীত প্রজ্ঞাপনে কবির আহমেদ কে শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর (শূণ্য পদে) বদলি করা হয়। একই স্টেশনে দীর্ঘ ছয় বছর চাকুরী করার পরও বদলির একমাস গত হলেও চেয়ার আঁকড়ে থাকার অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। 
 
প্রজ্ঞাপনে (স্মারক নম্বর ৪১.০১.০০০০.০০৮.১৯.০১৬.১২.১১৭৮) বলা আছে, দায়িত্বভার সহকারী সমাজসেবা অফিসার মো. আলমগীর সরকারের কাছে হস্তান্তর পূর্বক বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আয়-ব্যায় বুঝিয়ে দিবেন।
 
নাম প্রকাশ না করার শর্তে সমাজ সেবা অফিসের কয়েকজন কর্মচারী বলেন, দীর্ঘ দিন কবির আহমেদ এই উপজেলায় চাকুরী করার সুবাধে নিজেস্ব বলয় তৈরি করে অফিসের সবাইকে জিম্মি করে রেখেছেন। গত এক মাস অফিসিয়াল সকল কাজ স্থবির হলেও ভয়ে কেউ টু শব্দটি করছে না। অনেক চেষ্টার পরও তিনি বদলি ঠেকাতে পারছেন না। একমাস গত হলেও দায়িত্ব না বুঝিয়ে দিয়ে উল্টো নানান কাজে বাদ সেধেছেন তিনি।
 
উপজেলার সমাজ সেবা অফিসার মো. কবির আহমেদের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বদলি হয়েছি। সহসায় নতুন কর্মস্থলে যোগ দিবো।
 
কুমিল্লা জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. মিজানুর রহমানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কবির আহমেদের বদলি স্ট্যান্ড রিলিজ হয়নি। নরমাল ওয়াডার হয়েছে। তাই হয়তো তিনি দেরি করছেন। বিষয়টি আমি দেখবো।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক