গোপালপুরে রাস্তা না থাকায় দুর্ভোগে কৃষক ও শিক্ষার্থীরা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের নাম বালোবাড়ি। এ গ্রামের পশ্চিম পাড়ায় প্রায় ১৭'শ মানুষের বসবাস ও শতাধিক শিক্ষার্থী রয়েছে। গ্রামে মাত্র এক কিলোমিটার সড়ক না থাকায়, কৃষি নির্ভর এ গ্রামের মানুষের উৎপাদিত কৃষিপণ্য উপজেলা সদরসহ ও বিভিন্ন হাট-বাজার, শিক্ষার্থীদের স্কুলে পৌঁছাতে এবং রোগীদের হাসপাতালে দ্রুত পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী নুরুল হুদা বাদল জানান, রাস্তা না থাকায় বালোবাড়ী পশ্চিমপাড়া মাতাব্বর খাঁনের বাড়ি হতে লেবু মিয়ার বাড়ি পর্যন্ত আনুমানিক দুই কিলোমিটার আইল বাতর পাড়িয়ে দুপায়ে হেঁটে বাংলাবাজার টু নলিনের মূল সড়কের উঠতে হয়।
বৃদ্ধ কৃষক দারোগ আলী জানান, আমরা ফসল উৎপাদন করি এক কিলোমিটার রাস্তা না থাকায় ভ্যান, রিক্সা ও সাইকেল চলে না । এতে ফসল হাটে পৌঁছাতে অনেক কষ্ট হয় । বর্ষা মৌসুমে চরম ভোগান্তি পোহাতে হয়। এই রাস্তাটি নির্মাণের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী কৃষক বাবলু শেখ বলেন, রাস্তা না থাকায় দুর্ভোগের বিষয়টি ইতিমধ্যেই জনপ্রতিনিধিদের অবগত করা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিককে লিখিতভাবে জানিয়েছি। আশাকরি জনভোগান্তিরোধে সকলের প্রচেষ্টায় রাস্তাটির নির্মাণ কাজ সরকার সম্পন্ন করবে।
সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা: জয়গন বলেন, মাত্র এক কিলোমিটার রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে মানুষের চলাচলে ব্যাপক কষ্ট হয় শিক্ষার্থীরা। সময় মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারে না, এক কিলোমিটারে মাটি ফেলে রাস্তা বানিয়ে দেওয়ার জন্য সরকারের নিকট দাবী জানাই।
হেমনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মো: ফেরদৌস জানান- সাইকেল, ভ্যান, রিকশা, এম্বুলেন্সসহ কোন প্রকার যানবাহন চলাচলের সুযোগ নেই। বর্ষা মৌসুমে পায়ে হাঁটার রাস্তার উপর পানি থৈ-থৈ করে বিধায় চার-পাঁচ কিলোমিটার বেশি রাস্তা ঘুরে নলিন হাটে পৌঁছাতে হয়, বর্ষার সময় শিক্ষার্থীদের স্কুল,কলেজে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে হেমনগর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা জানান, রাস্তাটি সম্পন্ন করা আমার নির্বাচনী অঙ্গীকার। ইতিমধ্যেই এমপি ছোট মনির মহোদয়কে বিষয়টি অবগত করা হয়েছে। বরাদ্দ পেলে বাকী রাস্তার কাজ সম্পন্ন করা হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied