ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাঁশখালীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূলহোতা পুলিশে আটক


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৩ বিকাল ৫:৪১
চট্টগ্রামের বাঁশখালীতে তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলসম্যান হত্যাকাণ্ডের মূলহোতা ছোটন(২৩)কে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
১২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুুপুরে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ চৌকস ওসি কামাল উদ্দিন (পিপিএম) ও থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে চাঞ্চল্যকর সেলসম্যান হত্যাকাণ্ডের মূল হোতা আসামী ছোটন(২৩)কে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
 
আটককৃত আসামি গণ্ডামারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লালপুরীর নতুন বাড়ীর নেজাম উদ্দীনের ছেলে ছোটন(২৩)।
 মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গণ্ডামারা ব্রীজ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলসম্যান হিসেবে বাঁশখালীতে দায়িত্ব পালনে থাকা রংপুর জেলার মিটাপুর উপজেলার বীরামপুর ইউনিয়নের মৃত্যু হযরত আলী ছেলে দুদু মিয়া(৩৫) নিহত হয়।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকে শ্বাসরুদ্ধকর অভিযানে নামেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন পিপিএম ও থানা পুলিশ।সফল অভিযানে মাত্র ২৪ ঘন্টার মাথায় চাঞ্চল্যকর হত্যকাণ্ডের মূলহোতা আসামী ছোটন(২৩)কে আটক করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
 
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ চৌকস ওসি কামাল উদ্দিন পিপিএম জানান তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলসম্যান (বিক্রয়কর্মী) হিসেবে বাঁশখালীতে দায়িত্ব পালনরত দুদু মিয়া(৩৫) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে অপরাধীদের আটকের জন্যে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করি,হত্যারকাণ্ডের মূল হোতা আসামী ছোটন(২৩)কে আটক করতে সক্ষম হয়েছি।
 
উল্লেখ্য আটককৃত আসামি ছোটন(২৩)'র বর্তমান ঠিকানা গণ্ডামারা ইউপির ৭ নং ওয়ার্ডের লালপুরীর নতুন বাড়ীর নেজাম উদ্দীনের ছেলে।তাদের পুরাতন বাড়ী ছিলো ৩নং ওয়ার্ডের লালপুরীর পুরাতন বাড়ীতে।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ