ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ধামরাইয়ে হলুদ ফুলে ছেয়ে গেছে কৃষককের মাঠ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৩-১-২০২৩ দুপুর ১১:৫৪

ধামরাই উপজেলায় এ বছর ৬১০০ হেক্টর জমিতে বারি-১৪,বারি-১৭,বারি-১৮,বিনা-৪,বিনা-৯ ও টরি-৭ জাতের সরিষা চাষ করা হয়েছে। এবার সরিষার বাম্পার ফলনের আশা করেছে কৃষক ও উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তর।

দেখা যায়,উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্তৃর্ণ ফসলের মাঠে সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ সৌন্দর্য ধারণ করেছে। সরিষা ক্ষেত পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে কৃষক ও উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তর। কিন্তু ইটভাটায় মাটি নেয়ার ট্রাকের ধুলায় শরিষার ফুলের ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করছে কৃষকরা। দেখা যায় মাটির লিকের কারনে লিকের আশে পাশে ও ট্রাক চলাচলের রাস্তার পাশের সরিষা ক্ষেতের ফুলে ধুলার প্রলেপ পেড়ে যায়।

উপজেলার নান্নার ইউনিয়নের পাছাল গ্রামের সরিষা চাষি আব্দুল সালাম বলেন,গত বছর বৃষ্টিতে সরিষার অনেক ক্ষতি হয়েছে। এ বছর বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ না হলে দেখা যাচ্ছে ফলন অনেক ভালে হবে। কিন্তু রাস্তা দিয়ে ইটভাটায় মাটি নেওয়ার ট্রাকের ধুলায় সরিষার ফুলে মাটির প্রলেপ পেড়ে যায়। পোকা মাকড় দমনে উপজেলা কৃষি অফিসারা আমাদের পরামর্শ দিয়েছে,ইউনিয়ন পরিষদ থেকে সরকারিভাবে সার-বীজ প্রদান করেছে। এই সরিষা থেকে তৈল, গরুর খৈইল, জ্বালানিও পাওয়া যায়। এ কারণে সরিষার আবাদ করি।

ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৬১০০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছে কৃষকেরা। গত বছর এই উপজেলায় সরিষার চাষ হয়েছিলো ৫৫০০ হেক্টর জমিতে। আমরা কৃষকদের বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করেছি। আসলে ধুলার কারনে তেমন ক্ষতি হয় না,ঘন কুয়াশার কারনে ক্ষতির সম্ভবনা বেশি। যে জন্য কৃষকদের ছত্রাকনাশক ঔষধ দিতে বলা হয়েছে। এছাড়া সরিষা চাষে ও পোকা দমনে চাষিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। আশা করি যদি কোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি না হয় তবে ফলন বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

​রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ

শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩

"মা" কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ। 

সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন আটক, যৌতুক আইনে সাজা ভোগ করছিলেন একজন

রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: যেকোনো সময় ভাঙনের শঙ্কায় নির্ঘুম হাজারো মানুষের