ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মায়ের পর শিশু ছেলেটিও অবশেষে বাঁচল না, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৩ দুপুর ১:১৭
অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী এলাকায় ট্রেন-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু তাওহীদ মারা গেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২  টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাওহীদ। 
 
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে।নিহত শিশু তাওহীদ উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর গ্রামের লাল মিয়ার  ছেলে। এর আগে ঘটনার দিন মারা যান শিশুটির মা নার্গিস বেগম। 
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচজনে জনে দাঁড়ালো মৃতের সংখ্যা। এরআগে ঘটনার দিন ৩ জনের মৃত্যু হয়।
 
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল লাই‌নের উপ‌জেলার ঢেপাকা‌ন্দি এলাকায় ট্রেন-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৩ জনের মৃত্যু হয় এবং আহত হয় ৫ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন স্থানীয় লোকজন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত