ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বেলালসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির মামলা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-১-২০২৩ দুপুর ৩:৪৫
সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক বেলাল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১, এ চাঁদাবাজি ও মানহানি মামলা দায়ের করেছে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাহফুজুল হাসান রুবেল।
 
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ মামলা দায়ের করেন। যাহার সি, আর-২৯/২৩ (লাল)।
 
আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১, লালমনিরহাট মোঃ জয়নাল আবেদীন দীর্ঘ শুনানি শেষে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক লালমনির কাগজ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোঃ বেলাল হোসেন, সম্পাদক মোঃ দুলাল হোসেন ও দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক এস এম ছানালাল বকসীসহ তিনজনের বিরুদ্ধে করা এই মামলার  তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
 
মামলার বিবরণ থেকে জানাযায় ,সাপ্তাহিক লালমনির কাগজ এবং দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সাংবাদিক পরিচয়ে গত- ০২ ডিসেম্বর ২০২২(শুক্রবার) বিকাল ৫.০০ টায় সাংবাদিক বেলাল ও মামলার সাক্ষী এসকে সাহেদ শিক্ষক রুবেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে সাক্ষাৎকার গ্রহণের জন্য শহরের নর্থ বেঙ্গল মোড়ে শিক্ষকের বাড়ীতে যায়। কাল্পনিক ও মনগড়া কিছু অভিযোগের নামে শিক্ষকের স্বাক্ষাৎকার গ্রহনের চেষ্টা করলে অভিযোগ অস্বীকার করে রুবেল(মামলায় উল্লেখিত শিক্ষকের দাবি অনুয়ায়ী)।সংবাদ প্রকাশে শিক্ষক সন্মান হারাবেন দাবি করে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে ৩০,০০০ টাকা টাকা চাঁদা দাবী করা হয়। শিক্ষক রুবেল টাকা প্রদানে অপরাগতা করায় বিভিন্ন ভাবে সংবাদ প্রকাশ করা হবে বলে হুমকী দিয়ে চলে যায় সাক্ষাৎকার গ্রহণ করতে যাওয়া ব্যক্তিরা।
 
পরে ২ ডিসেম্বর( রবিবার) বিকাল ৫.০০ ঘটিকায়(মামলার বিবরণে উল্লেখ অনুযায়ী) শিক্ষক জানতে পারেন যে, “দৈনিক কুড়িগ্রাম খবর" পত্রিকার প্রথম পৃষ্ঠার নিচের দিকে মধ্যবর্তী স্থানে “রুবেল মাষ্টারের খুটির জোড় কোথায়" শিরোনামে ৩ কলাম এবং ৩ নং পাতায় ১ কলাম সম্বলিত একটি সংবাদ প্রকাশ করেন।সাক্ষাৎকার গ্রহণকারীদের নিকট প্রকাশিত সংবাদের কারণ জানতে চাইলে পূনঃরায় ৩০,০০০ টাকা চাঁদা দাবী এবং দাবীকৃত টাকা দিতে শিক্ষক রুবেল অপরাগতা প্রকাশ করায় পূনঃরায় সংবাদ প্রকাশের হুমকী দেয় তারা। যাহার ধারবাহিকতায় গত- ১১ডিসেম্বর ২০২২( রবিবার),দুপুরে শিক্ষক রুবেল জানতে পারেন যে, “সাপ্তাহিক লালমনির কাগজ” পত্রিকার ১ম পাতায় 'শিক্ষার নামে প্রতিষ্ঠান গুলোতে এসব কি চলছে, “প্রেমিক শিক্ষকের শাস্তি চাইলো প্রেমিকা ছাত্রী” শিরোনামে মামলার বাদীর ছবিসহ সংবাদ প্রকাশিত হয়েছে।যে সংবাদটি প্রচারে সমাজের ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়েন রুবেল। মামলার বিবরণে দেওয়া তথ্যে লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রুবেল নিজেকে নির্দোষ ও প্রচারিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে তার মান মর্যাদা এবং সম্মানের হানি হয়েছে উল্লেখ করে তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করেছেন তিনি।
 
এ বিষয়ে বেলাল হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে বেলাল হোসেনসহ তিনজন স্বনামধন্য সাংবাদিকের নামে মামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লালমনিরহাটে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার