মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত, একজন আশঙ্কাজনক
কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে মোঃ নুরু মিয়া। একই উপজেলার পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিন ছেলে ইসমাইল হোসেন।
মুরাদনগর থানা পুলিশ জানায়, পালাসুতা গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয়া বহিরাগত তিনজনকে ডাকাত সন্দেহে সংঘবদ্ধ পিটুনি দেয় গ্রামের লোকজন। তাদের দাবি, পার্শ্ববর্তী কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে তারা ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
দারোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, শুক্রবার ভোর রাতে তিনজনকে ‘ডাকাত’ সন্দেহে স্থানীয় লোকজন পিটুনি দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, হতাহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত দুইজনের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে। আহত একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied