পাহাড়ের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে কাপ্তাই ৪১ বিজিবি'র নান্দনিক আয়োজন
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে কাপ্তাই ৪১ বিজিবির উদ্যোগে ওয়াগ্গাছড়া রিভারভিউ পার্ক এন্ড পিকনিক স্পটের ম্যাডিসন স্কোয়ার মঞ্চে উদ্বোধন করা হলো সাংস্কৃতিক উৎসব "২০২৩"।
শুক্রবার (১৩ জানুয়ারী) উৎসব এর উদ্বোধনী দিনে ১০০ নং ওয়াগ্গা মৌজায় বসবাসরত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের জীবনধারা, বিষু উৎসবের নাচ ও গান, তঞ্চঙ্গ্যা ভাষার দেশের গান এবং তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। এসময় তুমুল করতালিতে পার্কে আগত দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করেন।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ, এএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই উৎসব এর উদ্বোধন করেন।
এসময় সীমান্ত পরিবার কল্যান সংস্থা (সীপকস) কাপ্তাই উপ-শাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী, মহিলা ও পুরুষ এবং বিজিবির পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই নান্দনিক অনুষ্ঠান উপভোগ করেন।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এএসসি জানান, ব্যাটালিয়ন এর অধীন ৬টি মৌজায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং তাদের শিল্পীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের আজকের এই আয়োজন। সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার এই পার্কে সাংস্কৃতিক উৎসব চলবে বলে তিনি জানান।
১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার জানান, আমাদের সংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরার জন্য কাপ্তাই বিজিবির এই আয়োজনকে আমরা মৌজাবাসীর পক্ষ হতে সাধুবাদ জানাই। আজকে আমাদের তঞ্চঙ্গ্যা শিল্পীরা তাদের প্রতিভাকে তুলে ধরতে পেরেছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া সংগীতশিল্পি ও তঞ্চগ্যা সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, আকাশ সংস্কৃতির দৌরত্বে আমাদের ইতিহাস, ঐতিহ্য অনেকটা হারিয়ে যাচ্ছে। তাই আমাদের সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরার জন্য কাপ্তাই বিজিবি যেই সুযোগ করে দিয়েছে তার জন্য বিজিবিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত কাপ্তাই ৪১ বিজিবির আয়োজনে এই সাংস্কৃতিক উৎসবে আগামী ২০ জানুয়ারি রাইখালী মৌজা এবং ২১ জানুয়ারি নারানগিরি মৌজার শিল্পীরা অংশগ্রহন করবেন বলে আয়োজকরা জানান। এছাড়া আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত সাপ্তাহিক বন্ধের দিনে এই সাংস্কৃতিক উৎসব চলবে বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied