কাউন্সিলর মানিকের দখলবাজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের দখলবাজি, এতিমখানার সম্পদ আত্মসাৎ এবং এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার বিরুদ্ধে মানববন্ধন করেছে ওয়ার্ডের বাসিন্দারা। শুক্রবার বেলা ২টার সময় ধানমন্ডি৩/এ তে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৬ নং ওয়ার্ডের অর্ধশতাধিক বাসিন্দা এ মানববন্ধন করে। এসময় তারা মানিকের কাউন্সিলর পদ স্থগিত করা, দলীয় পদ বাতিল ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় আন্দোলনকারীরা।
বেলা ১১টায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত কর্মসূচি মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা থাকলেও সেখানে আগে থেকে অবস্থান নেয় মানিকের কর্মীবাহিনি। মানিক নিজেই সেখানে অবস্থান করেন। পরে প্রেস ক্লাবে মানববন্ধন না করে দুপুর ২টায় ধানমণ্ডি ৩/এ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন করে আন্দোলনকারীরা।
মানববন্ধনে ৮ নম্বর গলির জুনায়েদ হোসেন বলেন, হাসিবুর রহমান মানিক কাউন্সিলর পদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের মাননীয় মেয়র তাপস সাহেবের নাম বিক্রি করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন। একজন ঋণখেলাপী হওয়া সত্ত্বেও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।
তিনি বলেন, এলাকার ব্যবসায়ী, স্থানীয় মানুষ, ছাপড়া মসজিদের ইজি বাইক চালকরা পর্যন্ত তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে। নিরুপায় হয়ে আমরা আজ এখানে দাঁড়িয়েছি। আমাদের যাওয়ার কোন জায়গা নেই। এলাকায় ঢুকতে পারিনা মানিকের ভয়ে। লালবাগের মানুষের মধ্যে একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে। এ পরিবেশ থেকে আমরা মুক্তি চাই। এসময় আরো বক্তব্য দেন রসুলবাগের আবুল হাসনাত, বি.সি দাস লেনের বেলাল উদ্দিন, জর্জ গলির আহমেদ রুবেল প্রমুখ।
উল্লেখ্য, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের দখলবাজি, হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা, এতিম ও এতিমখানার সম্পদ আত্মসাৎ, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা ইত্যাদি নিয়ে একটি সংবাদ মাধ্যম দখলবাজ কাউন্সিলর শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied