ভোলায় তিন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ
ভোলার চরফ্যাশন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরা হলেন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের নব নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মো. হোসেন মিয়া, আমিনাবাদ ইউনিয়নের নব নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান মো. সায়েদুর রহমান মিঠু ও নীলকমল ইউনিয়ন নব নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন।
আজ বৃহস্পতিবার (১২জানুয়ারী) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিবেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মমিন টুলু ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান।
শপথ অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, ইউনিয়নের প্রতিটি জনগনের কাছে সরকারি সহায়তা সঠিকভাবে পৌছে দিতে হবে। ইউনিয়ন থেকে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ দমনে কাজ করতে হবে। তাহলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে মানুষের প্রত্যাশা পুরণ হবে।উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ তিনটি ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমএ) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান