ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মুরাদনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে শীতবস্ত্র বিতরণ


মুরাদনগর প্রতিনিধি photo মুরাদনগর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ৪:৪৩
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় ৭শ’ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
 
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গরা জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গনে বাঙ্গরা বাজার থানা যুবলীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 
 
বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহব্বায়ক নাঈম খাঁন এর সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক আব্দুল্লাহ নজরুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাঈল।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি'র চেয়ারম্যান কাজী আবুল খায়ের, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান।
 
এসময় অন্যান‍্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য মিয়া মাসুম, হাজী সাগর, রহিম পারভেজ প্রমুখ।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক