ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারতে করোনার শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ১১:২২

ভারতে আবারও বেড়েছে করোনার দৈনিক সংক্রমন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭, যা শনিবারের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও মৃত্যুর হার সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫১৮ জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনন্দবাজার অনলাইনের।

পরিসংখ্যান অনুযায়ী, ১৮ জুলাই, রোববার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জন।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৪ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ২ লাখ ৬৯ হাজার ৭৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ ভারতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এ মুহূর্তে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬০।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লাখ ৩৬ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৬৬৩ জনের। অন্যদিকে একদিনে দেশটিতে ৫১ লাখ ১ হাজার ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভারতে ৪০ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৭১৫ জন টিকা পেয়েছেন ।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮