পটুয়াখালীতে কেবিন ভাগাভাগি নিয়ে বাকবিতন্ডা, সুপারভাইজারের মৃত্যু
পটুয়াখালীতে সহকর্মীর হামলায় ঢাকা-পটুয়াখালী যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১৪ এর সুপারভাইজার আব্দুর রাজ্জাকহাওলাদার(৫৮) মারা গেছেন। এঘটনায় লঞ্চের মাষ্টার মো. ইউনুচ ও কেরানী মশিউরকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পটুয়াখালী লঞ্চ টার্মিনালে এঘটনা ঘটে। এ ঘটনায় শহরে শোকের ছায়া নেমেছে। সংশ্লিষ্টরা বলেন-আব্দুররাজ্জাক হাওলাদার র্দীঘদিন ঢাকা-পটুয়াখালী যাত্রীবাহী লঞ্চে সুপারভাইজারের দায়িত্ব পালন করতেন। সর্বশেষ তিনি সুন্দরবন-১৪ এর দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে একই লঞ্চের মাষ্টার ইউনুচ ও কেরানী মশিউর এর সঙ্গে অভ্যন্তরীন দ্বন্দ্বে জড়িয়ে পরেন। শনিবার সাড়ে ৫ টায় পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ত্যাগের সময় মাস্টার ইউনুচ এর সঙ্গে রাজ্জাকের বাকবিতন্ডা বাধে। এসময় মশিউর মাষ্টার ইউনুচ এর পক্ষ নিয়ে রাজ্জাকের বুকে এলোপাতারি আঘাত করে। এতে রাজ্জাক অসুস্থ্য হয়ে নিচে লুটিয়ে পরেন। পরে টার্মিনালে থাকা লোকজন রাজ্জাককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাজ্জাকের পরিবারের দাবি-রাজ্জাকের হার্টে রিংপরানো ছিল। আঘাতে কারনে তার মৃত্যু হয়েছে। এদিকে অপর সুত্র বলেন-তাকে পটুয়াখালী মেডিকেলকলেজ হাসপাতালে নেয়ার আগেই মারা গেছেন। এ প্রসঙ্গে পটুয়াখালীসদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন-নিহত রাজ্জাক ও আটককৃত ইউনুচ ও মশিউরের সঙ্গে তর্ক হয়েছিল। তর্কের এক পর্যায় রাজ্জাক অসুস্থ্য হলে তাকে হাসপাতালে নিয়ে আসলে তিনিমারা যায়।
উল্লেখিত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাছারা এখোন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied