ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জার্মানিতে কমছে বন্যার পানি, সরানো হচ্ছে ধ্বংসস্তূপ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ১১:২৯

জার্মানি ও বেলজিয়ামে বন্যার পানি কমতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। দেশ দুইটিতে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, গাছপালা ভেঙে গেছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যার পানিতে ভেসে গেছে অনেকের গাড়ি। দুইটি দেশে অন্তত ১৭০ জন মারা গেছে। বন্যার পানি নেমে যাওয়ার পর এখন শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সূত্র, বিবিসি।

বন্যায় অনেকে নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারের জন্য এখনো কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। যার কারণে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানি।

ইউরোপের কিছু অঞ্চলে শনিবারও ধ্বংসযজ্ঞ চালিয়েছে বন্যা। অস্ট্রিয়ার সলজবার্গে উদ্ধারকারীরা অনেককে বাড়ি থেকে উদ্ধার করেছেন। সেখানে একটি শহরের অনেক বাড়িঘর এবং রাস্তাঘাট তলিয়ে গেছে।

জার্মানির পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষ বলছেন, স্টেইনবাচটাল বাঁধ হুমকির মুখে রয়েছে। এটি ভেঙে যেতে পারে। এই এলাকায় ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ইউরোপীয় নেতারা বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দুষছেন। জার্মানি-বেলজিয়াম ছাড়াও সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডসেও বন্যা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে এমন বৃষ্টিপাত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরো বড় রকমের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। শিল্পযুগ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্বের তাপমাত্রা ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

শুধু জার্মানিতে এখন পর্যন্ত ১৪৩ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চারজন উদ্ধারকর্মী রয়েছেন। দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর রাইন-ওয়েস্টফালিয়া, রাইনল্যান্ড-প্যালাটিনেট ও সারল্যান্ড রাজ্য। খবরে বলা হচ্ছে, হাজারো মানুষ এই বন্যায় নিখোঁজ হয়েছেন।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮