বাইডেনের ব্যক্তিগত বাড়িতে মিলল গোপনীয় আরও নথি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে আরও পাঁচ পৃষ্ঠা গোপনীয় নথি পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। এ নিয়ে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরের পর তৃতীয়বারের মতো প্রেসিডেন্টের বাড়িতে গোপনীয় কাগজপত্র মিলল।
জো বাইডেনের আইনজীবি রিচার্ড সুবার বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পাওয়া ওই গোপন নথিগুলো তাৎক্ষণিক বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের নথি এগুলো।
এসব নথি কিভাবে বাইডেনের ব্যক্তিগত বাড়িতে গেল সেটি তদন্ত করছে একটি বিশেষ তদন্ত দল।
বলা হচ্ছে, সরকারি গোপনীয় নথি ব্যক্তিগত বাড়িতে পাওয়ার বিষয়টি বাইডেনের জন্য রাজনৈতিকভাবে একটি বিব্রতকর বিষয়। এছাড়া এমন সময় বাইডেনের বাড়িতে এসব নথি পাওয়া গেল যখন সাবেক পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও এই একই কারণে তদন্ত চলছে।
একটি নথি পাওয়া গেছে বাইডেনের ডেলেওয়ারের বাড়ির গ্যারেজে। যেখানে তার ১৯৬০ দশকের শেভরলেট করভেট স্পোর্টস গাড়ি রাখা আছে।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে বাইডেনের পেন বাইডেন সেন্টার থেকে নভেম্বরে ১০টি নথি উদ্ধার করা হয়। যেগুলোর ওপর ‘অতি গোপনীয়’ লেখাটি উল্লেখ ছিল।
বার্তা সংস্থা এপির দেওয়া তথ্য অনুযায়ী, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ২০০ দিন ডেলওয়ারে তার ব্যক্তিগত বাড়িতে ছিলেন, যার মধ্যে গত সপ্তাহেও উইলমিংটনে সময় কাটিয়েছেন তিনি।
এর আগে গত বছরের আগস্টে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাড়ির টয়লেট, গ্যারেজসহ বিভিন্ন জায়গা থেকে গোপনীয় প্রায় ৩০০ নথি উদ্ধার করেছিল গোয়েন্দা সংস্থা এফবিআই।
সূত্র: বিবিসি
এমএসএম / এমএসএম
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান