ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত, নিহত ১৬


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১-২০২৩ দুপুর ১:৩৩

নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এআরটি ৭২ প্লেন বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।তিনি আরও জানান, প্লেনটিতে আরোহীদের মধ্যে ১০ জন বিদেশি নাগরিকও আছেন।

একটি উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। দেশটির সেনা সদস্যরা যোগ দিয়েছেন উদ্ধার কাজে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

সূত্র: কাঠমান্ডু পোস্ট, বিবিসি

এমএসএম / এমএসএম

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের