ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

দুই উপজেলার মিল বন্ধন হলো একটি কাঠের সেতু


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৩ দুপুর ২:৫৮
একটি সেতুর অভাবে  ঝিলতলী এলাকায় মিরসরাই  ও ফটিকছড়ি দুই উপজেলার ১০ গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত ছিল অনেকটা বিচ্ছিন্ন। বর্ষায় পাহাড়ী কর্দমাক্ত পথ মাড়িয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বয়োবৃদ্ধ, গর্ভবতী নারী এবং রোগীদের চলাচল ছিল প্রায় অসম্ভব। তাই একটি পাকা সেতু নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর। কিন্তু দীর্ঘদিনেও তাদের এ দাবি পূরণ হয়নি। জানা গেছে, মিরসরাই সীমান্তবর্তী ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কয়লা ছরার ওপর একটি সেতু নির্মাণের দাবি ওঠে দীর্ঘদিন ধরে। 
 
ওই ছরার ওপর দিয়ে মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার জিলতলি, বান্দরমারা (একাংশ) সুবলছড়ি, কালাকোমা, মরা কয়লা, পূর্ব সোনাই (একাংশ) মোহাম্মদপুরসহ প্রায় ১০ গ্রামের ১০ হাজার মানুষ চলাচল করে। কিন্তু সেতু না থাকায় এসব এলাকার মানুষকে বর্ষায় কাদা পানি মাড়িয়ে চলাচল করতে হয়। স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগ লাঘবে শিল্পপতি মেহেদী হাসান বিপ্লব ৬৫ ফুট দৈর্ঘ্যরে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন ।
 
গতকাল শনিবার বিকেলে উক্ত কাঠের সেতুটি উদ্বোধন করেন শিল্পপতি মেহেদী হাসান বিপ্লব, এই সময় আরো উপস্থিত ছিলেন কয়লা ওয়ার্ড আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ঝিলতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের  সদস্য মোশাররফ হোসেন, আমার মুক্তিযোদ্ধা সন্তানের করেরহাট ইউনিয়নের শাখার শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফাসহ প্রমুখ।
 
স্থানীয় মাদ্রাসা ছাত্র শহীদুল ইসলাম জানান, শুষ্ক মৌসুমে ছড়া দিয়ে চলাচলে তেমন অসুবিধা না হলেও বর্ষাকালে শিক্ষার্থীসহ এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।  কয়লা ছরার ওপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি। সমাজসেবক মেহেদী হাসান বিপ্লব ভাইয়ের  করে দেয়া কাঠের সেতুই এখন এলাকাবাসীর ভরসা।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত