ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে রিক্সচালক খুন,প্রধান অসামি আটক


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৩ দুপুর ৩:২৭
চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় অস্ত্র (দ্যা)'র কোপে কোরবান আলী (৩৪) নামের এক রিকশাচালক নিহতের ঘটনা ঘটেছে,নিহতের স্ত্রী রুজি আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন,এক/দেড় ঘন্টার মধ্যে আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি শীলকূপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার মৃত্যু জাকের হোসেন মেম্বারের ছেলে জমির উদ্দিন প্রঃ কালু চোরা(৩৮)।
 
প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি (শনিবার)উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইকোপার্ক সড়ক এলাকার আব্দুল মালেক প্রঃ আপু মিয়ার চায়ের দোকান সংলগ্ন এলাকায় পাহাড়ি জায়গা- জমি সংক্রান্তে বিরোধের জেরে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের দিকে দক্ষিণ জলদির ৯ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের মুন্সি মিয়ার পুত্র আবু সৈয়দ এর সাথে আসামীর কথা-কাটাকাটি হয়,এতে একপর্যায়ে আসামী জমির উদ্দিন প্রঃ কালু চোরা (৩৮) ক্ষিপ্ত হয়ে ধারালো দ্যা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ভিকটিম আবু সৈয়দকে গুরুতর আহত করে,ঘটনাটি দেখতে পেয়ে আহত আবু সৈয়দকে আসামীর হাত থেকে বাঁচাতে যায় কোরবান আলী(৩৪)এবং একই এলাকার মীর হোসাইন(৪০)।
 
এসময় আসামি জমির উদ্দিন প্রঃ কালু চোরা ওই দ্যা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রিকশা চালক কোরবান আলী ও কবির আহমদ এর ছেলে মীর হোসাইন(২৮)কে। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়,চমেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে রিকশা চালক কোরবান আলী (৩৪)কে চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেছে বলে মামলার এজাহার সুত্রে জানা গেছে।আহতদের অপর দুইজনের অবস্থা আশংকাজনক বলেও আহতদের পারিবারিক সুত্রে জানা গেছে।মৃত্যুর খবরে নিহত রিকশা চালক কোরবান আলীর পারিবারে চলছে শোকের মাতাম,এলাকা জুড়ে বিরাজ করছে উত্তেজনা। ঘটনার খবর পাওয়ার সাথে অভিযানে নামেন বাঁশখালী থানা পুলিশ।অভিযান চালিয়ে রাতেই জাকের হোসেন এর ছেলে অভিযুক্ত আসামি জমির উদ্দিন প্রঃ কালু চোরাকে পুলিশ আটক করেছে বলে জানান থানা তদন্ত (ওসি) শ্রী সুমন চন্দ্র বণিক।
 
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উপজেলার শীলকূপ ইউপির ৯ নং ওয়ার্ড এলাকায় রিকশা চালক কোরবান আলী(৩৪) নিহতের ঘটনায় তাঁর স্ত্রী রুজি আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে,ওই মামলার আসামী জমির উদ্দিন প্রঃ কালু চোরাকে দুইটিসহ ঘটনার পর পরেই আটক করতে সক্ষম হয়েছি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির