মাগুরায় উন্নয়নের জনসভায় এমপি সাইফুজ্জামান শিখর
একদিন আমরা উপহাসের পাত্র ছিলাম, এখন আমরা ডিজিটাল বাংলাদেশের বাস্তবতায়- "এমপি সাইফুজ্জামান শিখর"।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার বিভিন্ন এলাকায় উন্নয়ন জনসভা করছে আওয়ামীলীগ। তারই ধারাবাহিকতায় আজ ১৫/০১/২৩ রবিবার মাগুরা সদরের ৭ নং মঘী ইউনিয়নের আওয়ামীলীগ আয়োজিত একটি বিশাল উন্নয়ন জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় ইউনিয়নের কেচুয়াডুবী মাঠে বর্তমান সরকারের উন্নয়নমূলক জনসভার আলোচনা সভায় প্রধান অতিথির আসনে উপস্থিত থেকে ইউনিয়নের একটি ব্রিজ উদ্বোধনের মাধ্যমে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন মাগুরা- ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যড: সাইফুজ্জামান শিখর।
কিছুদিন পূর্বে মাগুরা- ২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যড: বিরেণ শিকদার ইউনিয়নের একটি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন, আজ সেটিরও নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি সাইফুজ্জামান শিখর মহোদয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক জনাব পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব বাবুল ফকির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান সহ মাগুরা জেলা ও সদর ইউনিয়নের আওয়ামীলীগের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ গন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied