সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজারের খুনীদের বিচারদাবীতে মানববন্ধন
পটুয়াখালীর সবার প্রিয় বিশ্বস্ত ব্যক্তিত্ব সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার আব্দুর রাজ্জাক হাওলাদার হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবীত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ১৫ জানুয়ারী রবিবার বিকাল ৪ টায় লঞ্চঘাট চত্বরে পটুয়াখালী পৌরবাসীর ব্যানারে শত শত মানুষ পটুয়াখালীর সবার প্রিয় বিশ্বস্ত ব্যক্তিত্ব সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার আব্দুর রাজ্জাক হাওলাদার হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবীত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মুসলিমপাড়া নিবাসী মোঃ আলাউদ্দিন স্যার, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর খায়রুল আহসান খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক জি এম জাফর কিরন, জেলা যুবলীগের সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম শোয়েব, কাউন্সিলর এস এম ফারুক মৃধা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সজিব প্রমুখ। সভায় বক্তারা বলেন আব্দুর রাজ্জাককে পরিকল্পিতভাবে সুন্দরবন লঞ্চের ইন্সেপেক্টর ইউনুচ ও কেরানী মশিউর লঞ্চের ভীতরে বসে এলোপাথারি কিল, ঘুষি ও লাথির আঘাতে আব্দুর রাজ্জাকের মৃত্যুঘটে।
এ খুনী ইউনুচ ও মশিউরের বিচার না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুশারী করেন বক্তারা। মানববন্ধন শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভকারীরা।
প্রকাশ ১৪ জানুয়ারী বিকালে পটুয়াখালী লঞ্চঘাটে সুন্দরবন -১৪ লঞ্চে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মৃত আঃ রাজ্জাকের স্ত্রী আসমা আক্তার মিলা পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে আঃ রাজ্জাকের ছোট ভাই মেঃ জাহিদুল ইসলাম জানান।
সুজন / সুজন
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়