বাঁশখালীতে স'মিলসহ ভ্রাম্যমাণের জরিমানা
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা ও সড়কে করাত (স'মিলের)গাছ রেখে যানজট সৃষ্টির অপরাধে জরিমানা করা হয়।
১৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০ টা থেকে উপজেলার বৈলছড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতে পরিচালনাকালে বৈলছড়ী বাজা শেড এর বাহিরে সড়কের উপরে বসা মাছ বাজার, কালভার্টের উপর বসা সবজি বাজার সরিয়ে দেয়া হয় এবং বাজার ইজারাদারকে সর্তকতা দেয়া হয়।
এসময় এক ভবন মালিকের ভবন নির্মাণ সামগ্রী সড়ক দখল করে রাখার অপরাধে ১০ হাজার টাকা ও (স'মিলের) গাছের গুড়ি সড়কের উপর রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান জানান,বাঁশখালীর প্রধান সড়কে যানজট নিরসনের লক্ষ্যে সড়কের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে গুনাগরীর চৌমুহনীতে গড়ে তোলা ফলের দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকাল থেকে বৈলছড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও কালভার্ট দখল করে বসা মাছ বাজার ও সবজি বাজার সরিয়ে দেয়া হয় এবং বাজার ইজারাদারকে এবিষয়ে সর্তক করা হয়েছে, এছাড়াও সড়কের উপর (স'মিলের) গাছের গুড়ির স্তুপ রেখে সড়ক জলচলে বিঘ্ন সৃষ্টি করায় স'মিল মালিককে ১৫ হাজার টাকা এবং একই ভাবে ভবন নির্মাণ সামগ্রী সড়কে রেখে যানজট সৃষ্টির অপরাধে এক ভবন মালিককে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এই অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান মাহমুদুল হাসান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied