ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৬-১-২০২৩ বিকাল ৫:১১
লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের লালমনিরহাট জেলা শাখার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী(২০২৩) পালিত হয়েছে।
 
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা শহরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বার্ণহার্ডট্ ইনক্লুসিভ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে উদ্বোধক ও মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান।এতে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক(অবঃ) আব্দুল মজিদ মন্ডল ও অধ্যাপক(অবঃ) নজরুল ইসলাম মন্ডল উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও অনুষ্ঠানের সফলতা কামনা করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠটির লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি।পরে আমন্ত্রিত অতিথি ও সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন স্তরের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তব্যে বাংলা সাহিত্য ও বাংলা সংস্কৃতির নানা বিষয়ে আলোচনা করেন।
 
স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সভাপতি স্বপ্না জামানের সভাপতিত্বে এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান, কলকাতার(ভারত) বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী দিলীপ মুখোপাধ্যায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তানভীর ফারহানা ওয়াদ্দেদ তুনা, সরকারি অর্থ সম্পাদক মোস্তফা মুনতাজ শিলিগুড়ি ভারতের ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কণিকা দাসসহ প্রমূখব্যক্তি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার