উপজেলা পর্যায়ে শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ
৫১তম শীত কালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার অংশ হিসেবে উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী সকাল ১০ টায় বাউসি বাঙ্গাঁলী স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগীতা শুরু হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগ ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বাউসি বাঙ্গালী স্কুল এন্ড কলেজের সার্বিক সহযোগীতায় শীতকালিন বার্ষিক জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সব ক"টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশ গ্রহণ করে।
এ সময় বাউসি বাঙ্গাঁলী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম আরডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম,মশিউর রহমান বিএসসিসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেরশিক্ষকগণ ও সুধিমন্ডলী উপস্থিত থেকে দিনব্যাপী ক্রীড়া উপভোগ ও বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
বালক ও বালিকা উভয় দলের জন্য দৌড় উচ্চ লম্ফ দীর্ঘ লম্ফ ১০০ মিটার দৌড় মোরগের লড়াইসহ মোট ৫০ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
মডেল মসজিদ উদ্বোধনি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান ও নির্বাহি অফিসার উপমা ফারিসা দুপুরের পরে যোগদান করেন।
আরডিএম মডেল উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক জুয়েল, ভাটারা উচ্চ বিলয়ের শরীর চর্চা শিক্ষক, বাউসি বাঙ্গাঁলী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক ও কামাল হোসেনের সহযোগীতায় ক্রীড়া পরিচালিত হয়।
সুজন / সুজন
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান