গোপালপুরে বালুবাহী ট্রাক আটক করে জরিমানা
অবশেষে বালুবাহী ট্রাকের উপর খড়গহস্ত হয়েছে উপজেলা প্রশাসন। এ পর্যন্ত ১০টি বালুবাহী ট্রাককে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সুত্রে এ তথ্য জানা গেছে।
দীর্ঘ দিন ধরে পৌরবাসির অভিযোগ করে আসছিল, যমুনা নদীর ভূঞাপুর উপজেলার বিভিন্ন অবৈধ ঘাট থেকে প্রভাবশালীরা বালু তুলে ট্রাকে করে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন স্থানে চালান দিচ্ছিলো। দশ চাকার এসব অবৈধ বালুবাহী ট্রাক গোপালপুর উপজেলার বিভিন্ন সড়ক ধরে বিশেষ করে পৌর শহরের প্রধান সড়ক অতিক্রম করে পার হয়ে থাকে।
এসব ট্রাকের ফিটনেস নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, ট্যাক্স টোকেন জমা নেই এমনকি চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। কোন চালকের লাইসেন্স থাকলেও সেটি হালকা যানের লাইসেন্স। অথবা ড্রাইডিং লাইসেন্স থাকলেও মেয়াদ চলে গেছে অনেক আগেই। বালুবাহী ট্রাকে অভারলোড তো থাকেই। সওজ ও এলজিইডির সব সড়কের সক্ষমতা যেখানে বড় জোর ৩০টন সেখানে ৫০টন ওজনের বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করায় সড়কের বেহালদশা হচ্ছে।
এছাড়া পাকা সড়ক ছাড়াও কোটি কোটি টাকা ব্যয়ে সরকার যে ব্রীজ, কালভার্ট ও বাঁধ নির্মাণ করছে তার আয়ু ক্ষয়ে যাচ্ছে। খোলা ট্রাকে বালু পরিবহন করায় বাতাসের টানে বালু উড়ে পথচারী বিশেষ করে স্কুলকলেজের শিক্ষার্থীদের চোখেমুখে ছিটে গিয়ে দুভোর্গ ঘটায়। সম্প্রতি বালুর ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্রী আহত হয়। ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে তার একটি পা কেটে ফেলা হয়। বালুট্রাক বন্ধের দাবিতে গত মঙ্গলবার থানা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি অবৈধ ট্রাক আটক এবং এক লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, অবৈধ ট্রাক ও যানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুজন / সুজন
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান