প্রাণিসম্পদ উন্নয়নে ও বেকারত্ব দূরীকরণের স্বপ্ন দেখাচ্ছে ‘রেনেক্স
রাজশাহীর তানোর ও মোহনপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলাগুলোতে ‘রেনেক্স এনিম্যাল হেলথ্ লিমিটেড’ নামের এক কোম্পানির নতুন উদ্যোক্তা মানসম্মত পশুখাদ্য কারখানা তৈরি করেছেন। ২০১২ সালের পশুখাদ্য আইন মেনে তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। এই কোম্পানির বিভিন্ন প্রডাক্ট বাজারজাতকরণে গৃহপালিত প্রাণিকূল সুস্থ্য ও সবল হয়ে উঠছে।
তথ্যানুসন্ধানেজানা গেছে, রেনেক্স এনিম্যাল হেলথ লিমিটেড নামের কোম্পানি প্রাণিসম্পদ অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করে উন্নতমানের এসব প্রিমিক্স বা পশুখাদ্য বাজারজাত করছেন। মানসম্মত এসব প্রিমিক্স সেবন করে গবাদি পশুহাঁস-মুরগি ইত্যাদি সুস্থ্য ও সবল হয়ে বেড়ে উঠছে। তাই স্থানীয় প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত মাঠকর্মীরা এসব পশুখাদ্য ক্রয়ে গবাদি পশুমালিকদের উদ্বুদ্ধ করছেন।কোম্পানির সংশ্লিষ্টরা বলছেন, গৃহপালিত প্রাণিকূলের জন্য ভিটামিন মিনারেল (প্রিমিক্স) ও মোটাতাজাকরণের এসবপ্রিমিক্স বা পশুখাদ্য ব্যবহারে অনেকে আর্থিক স্বচ্ছলতায় লাভবান হচ্ছেন। ফলে অনেকে এই প্রতিষ্ঠানটি ব্যাপারে প্রশংসা করছেন। কোম্পানিটি ২০১৭ সালে পরিবেশ ও ফায়ার সার্ভিস অফিস হতে ছাড়পত্র পায়। কোম্পানিটি এমনছাড় পত্র পেয়ে নতুন এই উদ্যোক্তা ইমরান বিশ্বাস তানোর পৌর এলাকার মথুরাপুর মহল্লায় মেইন সড়কের পাশে মরহুম ফিরোজ সরকারের ভাড়া বাড়িতে ‘রেনেক্স এনিম্যাল হেলথ্ লিমিটেড’ নামের কারখানা পরিচালিত করছেন। যার নিবন্ধন (লাইন্সেস) নম্বর ডিএল এস-১৩৮।
সরকার নিবন্ধিত ওই কোম্পানির লাইসেন্স নিয়মমতে প্রতিবছর নবায়নকরাও হয়ে থাকে। এমন একজন দক্ষ ও অভিজ্ঞ নতুন উদ্যোক্তার কর্মপরিকল্পনায় কোম্পানিতে বিপুলসংখ্যক শিক্ষিত বেকার যুবকের কর্মস্থান হচ্ছে।বর্তমানে প্রায় ২৫ জন যুবক মার্কেটেংয়ের কাজ করছে বলে জানা গেছে। পরিচালক ইমরান বিশ্বাস গোল্লাপড়া মহল্লার সাবেক মহানগর ক্লিনিকপাড়ার বাসিন্দা।উপজেলা প্রাণিসম্পদ অফিস ও জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, রেনেক্স এনিম্যাল হেলথ লিমিটেড নামের সরকার অনুমোদিত ২৫টি পশুখাদ্য ৫৫টি প্যাকসাইজে দেশের বিভিন্ন বাজারে বাজারজাতকরণে সরকারি অনুমতি পেয়েছে। আরও ১৫টি প্রডাক্ট অনুমোদনের জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সংশ্লিষ্ট দপ্তরে অবেদন করেছেন। ওই আবেদনপত্রে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছাড়াও জেলা ভেটেরিনারী অফিসারগণ সুপারিশ করে মহাপরিচালক দপ্তরে দাখিল করেছেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী পশুখাদ্য তৈরীর আধুনিক যন্ত্রপাতি ও কোয়ালিটি কন্ট্রোলল্যাব দ্বারা পশুখাদ্য উৎপাদন করা হচ্ছে। ফলে গত ২০২১ সালে ও চলতি ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারী প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আয়োজনে পশুপাখির ওষুধ ও খাদ্য বিপণন মেলায় সাধারণ পুরস্কার সনদ অর্জন করে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান বিশ্বাস।এবিষয়ে তানোর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন বলেন, রেনেক্স এনিম্যাল হেলথ্ লিমিটেড কোম্পানি সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি আরও জানান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা ভেটেরিনারী অফিসারগণ লাইন্সেস নবায়নের জন্য চলতি বছরের ২০ সেপ্টেম্বর কারখানাটি সরজমিনে পরিদর্শন পূর্বক নবায়নের জন্য সুপারিশ করে মহাপরিচালক দপ্তরে দাখিল করেছেন বলে জানান এই কর্মকর্তা।
এব্যাপারে জানতে চাইলে রেনেক্স এনিম্যাল হেলথ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমরান বিশ্বাস বলেন, তিনি সরকারি নীতিমালা মোতাবেক কোম্পানি পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি নতুন উদ্যোক্তা হিসেবে দেশের শিক্ষিত বেকারত্ব কর্মসংস্থানে ও প্রাণিসম্পদ উন্নয়নে প্রচেস্টা চালাচ্ছেন বলে জানান।
তিনি আরো বলেন, রাজশাহী ও রংপুরবিভাগ নিয়ে তার প্রডাক্টগুলো বাজারে নিয়ে এসছেন। স্বপ্ন দেখেন হাজারো যুবকের দায়িত্ব নেবেন। বর্তমানে একজন ডিভিএম ডাক্তার রয়েছে। যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভ্যাটিনারি এ্যন্ড মেডিসিন বিষয়ে ডিগ্রীধারী।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied