মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
মাগুরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনা ঘটেছে। সোমবার আনুমানিক রাত ৮:৩০ মিনিটে মাগুরা ভায়নার মোড় এলাকায় উক্ত দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৫৮)। তিনি মাগুরা সদর নরসিংহাটি গ্রামের হাবিবার জোয়ার্দার ছেলে। তিনি এলজিইডি মাগুরার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। মাগুরা ভায়নার মোড় মৎস্য অফিসের পার্শ্ববর্তী একটি বাড়িতে পরিবার সহ বসবাস করতেন।
ঘটনাস্থলে যেয়ে জানা যায়, ঢাকাগামী মাল বোঝাই একটি ট্রাক ভায়না মোড় এলাকা অতিক্রম করছিল, একই সময়ে অফিস থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে ঘটনাস্থল ভায়নার মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দেয়। মুহূর্তেই ট্রাকটির পেছনের চাকায় সম্পূর্ণ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক ড্রাইভার তৎক্ষণাৎ পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটিকে আটক করে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied