ছিন্নমূল শীতার্তদের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার সাইফুল ইসলাম
হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় মাঘের শুরুতে দেশের উত্তরের জেলা লালমনিরহাটে অনুভূত হাড়কাঁপানো তীব্র শীতের।আর এই শীতে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।শীতের নিবারক হিসেবে কিছুটা গরম কাপড়ের ব্যবস্থা নিজেরাই করতে পারলেও উপায় নেই ছিন্নমূল জনগণের।তবে এই শীতের রাতে শীত নিবারনে ছিন্নমুলদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।আকস্মিক পুলিশ সুপারের হাত থেকে কম্বল পেয়ে আনন্দে বিমোহিত ছিন্নমুলের এসব মানুষ।
সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে প্রায় তিন শতাধিক কম্বল নিয়ে ছিন্নমুল মানুষের মাঝে ছুটে যান লালমনিরহাটের পুলিশ সুপার।
শীতের রাতে কম্বল নিয়ে লালমনিরহাট পুলিশ শহরের রেলওয়ে স্টেশন, বিডিআর গেট ও মিশন মোড় এলাকার কয়েকটি পয়েন্টে এসব কম্বল বিতরণ করে।
হঠাৎই পুলিশ সুপারের হাত থেকে কম্বল পাওয়া মিশনমোড়ের মানসিক ভারসাম্যহীন সুজন হাস্যোজ্জ্বল মুখে বলেন, এসপি কম্বল দিলো,মনটা খুশিতে ভরে গেলো।কম্বল পেয়ে খুশি মনে মুকুল মিয়া বলেন,পুলিশের বড় অফিসার নিজের হাতে একটা কম্বল দিলো।এই ঠান্ডার মধ্যে একটা কম্বল খুব প্রয়োজন ছিলো।
শীতার্তদের মাঝে লালমনিরহাট পুলিশের এসব কম্বল বিতরণের সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোহাম্মদ আতিকুল হক,লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied