ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চীন মহামারী সংশ্লিষ্ট তথ্যাদি শেয়ার করে যাবে: ওয়াং ওয়েন পিন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ১:১৯
বিশ্বের মহামারী প্রতিরোধে চীন যে ইতিবাচক অবদান রেখেছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে। চীন আগের মতো ভবিষ্যতেও বিশ্বের সঙ্গে মহামারীসংশ্লিষ্ট তথ্যাদি শেয়ার করে যাবে। ১৬ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
 
তিনি জানান, শনিবার চীনের স্বাস্থ্য কমিশনের মহাপরিচালক মা সিয়াও ওয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদহানমের সঙ্গে ফোনালাপে মহামারী মোকাবিলার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় মহামারী প্রতিরোধে প্রযুক্তিগত তথ্য বিনিময় অব্যাহত রাখায় চীনের প্রশংসা করেন তেদ্রোস আদহানম। তাঁরা মহামারী প্রতিরোধে প্রযুক্তিগত বিষয়ে সহযোগিতা ও বিনিময় অব্যাহত রেখে, যৌথভাবে বিশ্বের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে একমত হন।
 
চীনা মুখপাত্র আরও বলেন, চীন সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের ওপর গুরুত্ব দেয়, বিশ্বের মহামারী প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বের ভূমিকাকে সমর্থন করে। চীন আশা করে, বিভিন্ন পক্ষ বিজ্ঞানসম্মত অবস্থান থেকে চীনের মহামারী প্রতিরোধক  কাজকে দেখবে ও সমর্থন করবে এবং বিশ্বের মহামারী প্রতিরোধে উপযুক্ত অবদান রাখবে। 
সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

এমএসএম / এমএসএম

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের