চীন-মার্কিন সহযোগিতা গোটা বিশ্বের জন্য কল্যাণকর: চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিয়ে ফেং বলেছেন, চীন-মার্কিন সহযোগিতা দু’দেশ তথা গোটা বিশ্বের জন্য কল্যাণকর; আর চীন-মার্কিন বিরোধ গোটা বিশ্বের জন্যই ক্ষতিকর। তিনি ১৬ জানুয়ারি এক আন্তর্জাতিক ফোরামে এই মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে বিশ্বের বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করার দায় দু’দেশেরই। এতে দু’দেশের অভিন্ন স্বার্থও রয়েছে।
সিয়ে ফেং বলেন, ২০২১ সাল থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছয় দফা বৈঠক বা ফোনালাপ হয়েছে। দু’দেশের উচিত সার্বিকভাবে দুই নেতার যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা। বস্তুত, পারস্পরিক সম্মান হলো চীন-মার্কিন বিনিময়ের পূর্বশর্ত। দু’দেশের উচিত পরস্পরের সামাজিক ব্যবস্থা ও উন্নয়নপথের পার্থক্যকে স্বীকার করে নেওয়া।
তিনি বলেন, দু’দেশের উচিত শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে অবিচল থাকা। কারণ, বৈরিতা দু’দেশ ও বিশ্বের জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষের কল্যাণ নিশ্চিত করা। বিভিন্ন খাতে চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ আছে। দু’দেশের উচিত পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ করা এবং সহযোগিতার সময় পরস্পরের স্বার্থকে আমলে নেওয়া।
সিয়ে ফেং বলেন, চীনের ব্যবস্থাকে পরিবর্তনের চেষ্টা না-করার, নতুন করে স্বায়ুযুদ্ধ শুরু না-করার, এক-চীননীতিতে অবিচল থাকার, চীনের উন্নয়নের পথে বাধা সৃষ্টি না-করার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র বার বার দিয়ে এসেছে। চীন আশা করে, মার্কিন সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
সূত্র: শুয়েই, চায়না মিডিয়া গ্রুপ ( সিএমজি)
এমএসএম / এমএসএম
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
Link Copied