ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে ঘটনায় দগ্ধ ৫ জনেরই একে একে মৃত্যু
ঢাকার ধামরাইয়ের কুমরাইল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের দগ্ধ ৫ জনেরই চিকিৎসাধীন অবস্থায় একে একে মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মোছাঃ হোসনে আরা (২০) এর মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় পাঁচজনই মারা গেছেন।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা যায় শিশু মরিয়ম। গত মঙ্গলবার ভোরে মারা যান জোছনা বেগম ও দুপুরে সাদিয়া। বুধবার সকালে মারা যান মঞ্জুরুল। মঙ্গলবার মরা যান মোছাঃ হোসনে আরা।
এ ঘটনায় দগ্ধ হয়েছিনে- মোঃ মনজুরুল ইসলাম (৩৫), জোসনা আক্তার (২৫), সাদিয়া আক্তার (১৯), হোসনে আরা (২০) ও মরিয়ম (২)।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ূব হোসেন জানান, ঢাকার ধামরাই থেকে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়ে এখানে এসেছিলেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হোসনে আরা মারা যান। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় একে একে দগ্ধ পাঁচজনই মারা গেলেন।
উল্লেখ্যঃ গত শনিবার (৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রীসহ ৫ জন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ