ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে আমেরিকা প্রবাসী মা ও মেয়ের বাড়ি পটুয়াখালী বাউফলে


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৭-১-২০২৩ বিকাল ৫:৪১
বরিশাল-ঢাকা মহাসড়কের জাজিরা নামক এলাকায় রোগীবাহি অ্যাম্বুলেন্স ও এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী ট্রাকের মধ্যে সংর্ঘষে নিহত ৬ জনের মধ্যে দুই জনের বাড়ি বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে। নাম জাহানারা বেগম (৫০) ও মিস্টি আক্তার (২৫)। সম্পর্কে দুজন মা ও মেয়ে। তারা আমেরিকা প্রবাসী। গত তিন মাস আগে বাড়ি আসেন। নিহত জাহানারা বেগমের স্বামী বর্তমানে আমেরিকা অবস্থান করছেন। 
নিহত জাহানারা বেগমের বড় ভাই একই ইউনিয়নের আনারশিয়া গ্রামের বাসিন্দা আশ্ররাফ আলী খান (৭৫) জানান, সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তার বোন জাহানারা বেগম অসুস্থ হয়ে পারলে তাকে বরিশালের বিএম কলেজ এলাকার কলেজ এ্যাভিনিউর বাসা থেকে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। তার বোন ও ভাগ্নি ছাড়াও সাথে সাথে রাব্বি (২৮) নামের এক স্বজন ছিল। এছাড়াও এম্বুলেন্সের ড্রাইভার ও তার এক সহযোগীসহ মোট ৬ জন মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ খবর শুনে তিনি মানষিক ভাবে ভেঙ্গে পরেছেন। পরিবারে শোকের মাতম চলছে। 
এদিকে নিহত জাহানারা বেগমের স্বামীর বাড়ির এক স্বজন জানিয়েছেন নিহত মা ও মেয়ের লাশ রাতেই কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের বাড়িতে দাফন করা হবে। এদিকে এই মর্মান্তিক ঘটনার খবর শুনে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান