ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জৈন্তাপুরে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ১৭-১-২০২৩ বিকাল ৫:৪৭
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে জৈন্তাপুর সহ সিলেটের বিভিন্ন উপজেলায় ইবনে সিনা হাসপাতাল  লি: সিলেটের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। 
গত ১৫ জানুয়ারী ইবনে সিনা  হাসপাতাল লি: সিলেট'র  চেয়ারম্যান(এইচ এম সি) মাওলানা হাবিবুর রহমান হাসপাতালের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। 
উপজেলা ভিত্তিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ জানুয়ারী  মঙ্গলবার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় হাসপাতালের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের হতদারিদ্র অসহায় ও গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক  ডা: মোদাব্বির হোসাইন, শিক্ষাবিদ আনোয়ার হোসেন খান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী  আলহাজ্ব জয়নাল আবেদীন, ইবনে সিনা হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ও কর্পোরেট ইনচার্জ শাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) ও ইনচার্জ, ইবনে সিনা মীরগঞ্জ শাখার মুহা.নজরুল ইসলাম মারুফ এসিস্ট্যান্ট ম্যানেজার  (মার্কেটিং) বদরুল হক,  মার্কেটিং অফিসার নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ,জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম,সমাজসেবী কিবরিয়া হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির খান,ফখরুল ইসলাম,জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সমাজসেবী আবুল হাসিম, এনামুল হক,নাজিম উদ্দিন, সেলিম আহমদ ও জসিম উদ্দিন।
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী  গুয়াবাড়ি এলাকার অসহায় হতদারিদ্র ৭০টি পরিবারের মধ্যে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়েক্রমে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পক্ষ থেকে  সিলেট জেলার অন্যান্য  উপজেলা সহ সিলেট বিভাগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ