ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শীতের রাতে সুবিধাবঞ্চিত শীতার্তদের কম্বল দিলেন এসপি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ১১:৩৭
মাঘের শুরু থেকে দেশের রংপুর, রাজশাহী বিভাগ ও চুয়াডাঙ্গা জেলায় চলছে মৃদু শৈত্য প্রবাহ।তীব্র এই ঠান্ডায় অনেকটাই কাবু এসব অঞ্চলের খেটে-খাওয়া ও ছিন্নমুলের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ। উত্তরের জেলা লালমনিরহাটে সেই সুবিধাবঞ্চিত শীতার্তদের উঞ্চতা দিতে সহায়তার হাত বাড়িয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
 
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে লালমনিরহাটের পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে সদর উপজেলার তিস্তা রেলস্টেশন ও মোস্তাফি মোড় এলাকার কয়েকটি পয়েন্টে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করেন।
 
এর আগে গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাতেও লালমনিরহাট শহরের রেলওয়ে স্টেশন, বিডিআর গেট ও মিশন মোড় এলাকার কয়েকটি পয়েন্টে প্রায় তিন শতাধিক কম্বল বিতরণ করেছে লালমনিরহাট পুলিশ।
 
সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষগুলো সরাসরি এসপির হাত থেকে কম্বল পেয়ে পুলিশের প্রতি তৃপ্তির দৃষ্টিতে তাকিয়েছেন।যা পুলিশের মানবিকতা ফুটে উঠার এক দৃশ্যের সৃষ্টি।
 
লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম কম্বল বিতরণ শেষে জানান, পুলিশ সবসময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। মানুষেরা যেন কষ্ট না পায় সেদিকে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছ।লালমনিরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে যা লালমনিরহাট জেলা জুড়ে চলছে এবং এই শীতে অব্যাহত থাকবে।
 
শীতার্তদের মাঝে লালমনিরহাট পুলিশের এসব কম্বল বিতরণের সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোহাম্মদ আতিকুল হক,লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার