ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাঘায় ইমু হ্যাকিং এর প্রতিষ্ঠাতা রাজা পলাশ ও রাকিব আটক


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ১১:৪৮
রাজশাহীর বাঘা উপজেলায় ইমু হ্যাকিং এর প্রতিষ্ঠাতা রাজা পলাশ ও রাকিব কে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার আড়পাড়া ও তেপুকুরিয়া এলাকার পলাশের নিজ বসত বাড়ি থেকে দুই সহযোগী সহ তাদের আটক করে বাঘা থানা পুলিশ।
 
আটককৃতরা হলেন, উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া (মিয়াপাড়া) গ্রামের শাহাবুল ইসলাম বাদশার ছেলে রজ্যা আহাম্মেদ ওরফে পলাশ (২৫), তেপুকুরিয়া গ্রামের জুরহান আলীর ছেলে রাকিবুল ইসলাম(২৯) ও একই গ্রামের নজরুল ইসলাম এবং আব্দুল লতিফ এর ছেলে মাহমুদ বালি ওরফে আশিক (২২) ও জুয়েল রানা (২১)। এসময় তাদের হেফাজত থেকে ৭টি মোবাইল, ১৯ টি সিম ( কয়েকটিতে বে-নামে বিকাশ একাউন্ট খোলা রয়েছে এবং এই একাউন্টে বিভিন্ন অংকের টাকা রয়েছে) ও ৩৬ টি ইয়াবা ট্যাবলেট (মাদক) উদ্ধার করে পুলিশ। 
 
থানা সূত্রে জানাযায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এর দিকনির্দেশনায় এস আই নুরুল আফসার এর নেতৃত্বে এস আই তৈয়ব আলী ও সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে বাজু বাঘা ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে রাকিব, আশিক ও জুয়েল কে আটক করে। এরপর আড়পাড়া (মিয়াপাড়া) গ্রামের পলাশের বাড়ী ঘেরাও করে। থানা পুলিশ নিজেদের পরিচয় দিয়ে দরজা খোলার কথা বলা হলেও খোলা হয়নি । বিভিন্ন অজুহাতে আনুমানিক দুই ঘণ্টা অপেক্ষা করিয়ে পলাশের পিতা দরজা খোলে। এই দু'ঘন্টায় হ্যাকিং এর বিভিন্ন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক যন্ত্র ও আ্যপস নস্ট করার চেস্টা করেছে বলে আলামত পাই পুলিশ। এরপর পলাশের ঘরের নিরাপদ স্থান হতে ৫টি মোবাইল এবং একটি কোটার মধ্যে থেকে ১১ টি সিম ও অন্য এক স্থান (টিনের চালার নিচ) থেকে একটি থলে থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ সেবনে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়। 
 
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রতিবেশীরা বলেন, বাঘা উপজেলায় যখন ইমো হ্যাকিং কি এটা বুঝতনা তখন থেকে পলাশ ও রাকিব তাদের লালপুর উপজেলার বন্ধুদের থেকে আনুমানিক ২০১৮ সালে এই কাজ শিখেছে এবং অপরাধ হ্যাকিং কাজ শুরু করে সে। এদের কাছে বিভিন্ন হ্যাকার চক্রের সদস্যরা দলবল নিয়ে আসতো ও নেশা ভান করে আবার চলে যেতো। এরা সব সময় দলবল নিয়ে ঘুরে। এতো টাকা হয়েছে নিত্য নতুন মোটারসাইকেল পরিবর্বন করতে দেখেছি। বর্তমানেও পলাশের বাড়িতে তিনটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার রয়েছে। অথচ সে কোন চাকুরী বা ব্যবসা করে না। বাঘা উপজেলা সদরের বেশ কয়েকজন ছেলেপেলেরা পলাশকে বিকাশ একাউন্ট করে বেনামি সিম এবং হ্যাকিং কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও মাদক সরবরাহ করে।
 
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন সাজু বলেন, অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে ডিজিটাল ডাকাত  (হ্যাকার) আটক করা হয়েছে। গত  এক সপ্তাহে ১৩ জন হ্যাকার কে আটক করা হয়েছে। তথ্যমতে আরও হ্যাকারদের আটকের অভিযান চলমান রয়েছে।মাদক ও ডিজিটাল ডাকাত হ্যাকারদের অবাধ চলাচল বন্ধ করতে সকলের সহযোগিতা চাই পুলিশ। আটকদের ডিজিটাল  আইনের মামলা দিয়ে আজকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
 
 

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল