কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার এর উদ্বোধন
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধিন জাতীয় চক্ষু ইনস্টিটিউট এর সরাসরি তত্বাবধানে কমিউনিটি আই ভিশন সেন্টার এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারী) সকালে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫টি কমিউনিটি সেন্টার উদ্বোধনের অংশ হিসেবে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, কাপ্তাই আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ ওমর ফারুক রনি, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ, কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সুধী সমাজের প্রতিনিধিরা সহ বিভিন্ন দপ্তর এর কর্মরত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষামুলক ভাবে বিগত দুই মাস যাবৎ এই কমিউনিটি ভিশন সেন্টারে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়ে আসছে। যেখানে কাপ্তাই উপজেলা সহ পাশ্ববর্তী এলাকার দুর্গম অঞ্চলের তৃণমুল পর্যায়ের মানুুষেরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ পাচ্ছে। এছাড়া ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট কতৃক বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা সরাসরি অত্যধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied