ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কোভিড : বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ১:১৫

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৭৯। এ সময় সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৯৭৪ জন।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫০ হাজার ৩৪৯ জনে। আর মারা যান ৯৬২ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৫২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৩৫৭ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৭৬ জন এবং মারা গেছেন ১১৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৯৯ জন এবং মারা গেছেন ৩০ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৭৩ জন এবং মারা গেছেন ১৩০ জন। ফ্রান্সে ৯৯, রাশিয়ায় ৪৫, তাইওয়ানে ৩০, হংকংয়ে ৪৬, মেক্সিকোতে ১০ জন মারা গেছেন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ২৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩৩ হাজার ৩৪১ জনের। এ সময় সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৫২৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের