ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পটুয়াখালী পৌর এলাকায় ময়লা অপসারণের দাবীতে তিন দলের সংবাদ সম্মেলন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ৩:৪১
পটুয়াখালী পৌর এলাকার টোল প্লাজার উত্তর-পূর্ব পার্শ্বে রাস্তার উপর অপরিকল্পিত ভাবে ফেলা ময়লা আবর্জ্না অপসারনের দাবীতে সম্মেলন করেছে আওয়ামী লীগ ,বিএনপি ও জাতীয় পার্টি।
 
সকাল ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালী জেলা জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক উম্মে হেনা, জেলা ছাত্র সমাজের সহ সভাপতি মো আল আমীন ও জেলা ছাত্র লীগের সহ সভাপতি হৃদয় আশিষ।
 
লিখিত বক্তব্যে তিন দলের  রাজনৈতিক নেতারা জানান, পটুয়াখালী ব্রীজের টোল প্লাজার উত্তর-পূর্ব পাশের রাস্তায় অপরিকল্পিত বর্জ্য অপসারণের সমস্যা সমাধানে সম্মিলিত ভাবে কাজ করছে তিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
 
তারা জানান, পৌর কতৃপক্ষ অপরিকল্পিত ভাবে ময়লা-আবর্জনা স্তূপ করছে। এই স্থানের আশেপাশে প্রায় ১০,০০০ (দশ হাজার) জনসাধারণ বসবাস করেন। ময়লা ফেলার স্থানের পাশ দিয়ে পটুয়াখালী শহরের প্রবেশপথ, এই সড়ক ধরে স্থানীয় ও পর্যটকসহ প্রতিদিন প্রায় এক লক্ষ বা তারও বেশি মানুষের যাতায়াত।  ময়লা আবর্জনার অব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং  নষ্ট হচ্ছে পটুয়াখালী পৌরসভার ভাবমূর্তি।
 
আয়োজকরা আরো বলেন, এই এলাকার স্থানীয় ও পথচারী ভুক্তভোগীদের সমস্যা নিরসনে তাঁরা গণস্বাক্ষর সংগ্রহ করে পটুয়াখালী পৌরসভার মেয়রের কাছে স্মারক লিপি জমা দেন এবং মেয়র সড়কটিতে অপরিকল্পিত বর্জ্য অপসারণে সমাধানের আশ্বাস দেন। 
 সংবাদ সম্মেলনে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ