ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফেসবুকে ধর্ম নিয়ে কটুক্তি; যুবক আটক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ৩:৪২
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরায় ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় পরিমল শর্মা(২৭) নামে এক যুবকে গ্রেপ্তার করেছেন  পুলিশ। মঙ্গলবার (১৭জানুয়ারী) রাতে উপজেলার বাউরা বাজার থেকে গ্রেফতার করছে পাটগ্রাম থানা পুলিশ। 
 
গ্রেফতারকৃত পরিমল শর্মা(২৭) উপজেলার বাউড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের গৌরচন্দ্র শর্মা ছেলে। সে বাউরা বাজারের নরসুন্দর এর কাজ করেন। খোঁজ নিয়ে জানা যায়,শেষ বিকেলের আলো' নামের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে আসছিলেন পরিমল শর্মা। বিষয়টি জানা জানি হলে মঙ্গলবার রাতে উপজেলার বাউরা ইউনিয়নের  এশার নামাজ শেষে ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় মুসল্লীরা মন্তব্যকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ ও বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
 
বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম মিরন বলেন, অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল বন্ধ করেন। এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় রাতে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে একটি থানায় মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার