ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ৪:২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসি, আল জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরও জানায় এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানিয়েছিল, শিশুদের একটি স্কুলের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তার্সকি ছাড়াও স্বরাষ্ট্র উপমন্ত্রীও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এছাড়া ওই হেলিকপ্টারটিতে ইউক্রেনের আরও উধ্বর্তন কর্মকর্তারা ছিলেন।

দুর্ঘটনার ব্যাপারে জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে লিখেছেন, হেলিকপ্টারটি ছিল ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং স্টেট সেক্রেটারি নিহত হয়েছেন। সব মিলিয়ে ১৬ জন নিহত হন। যার মধ্যে দুই জন শিশু রয়েছে। হেলিকপ্টারটিতে ৯ জন ছিলেন। ১০ শিশুসহ ২২ জন হাসপাতালে আছেন।

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভাদা নিউজ জানিয়েছে, শিশুদের স্কুলের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একটি ভবনে আগুন লেগে যায়।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের