বুড়িমারী স্থলবন্দর ছয় দিন বন্ধ
মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতি। তবে ঈদে সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের অফিস কার্যক্রম চলবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাত স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ভারতের এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বিষয়টি জানায় বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতি। তিনি ওই নোটিশে জানান,আগামী (১৯ জুলাই) সোমবার থেকে (২৪ জুলাই) শনিবার পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধারনের পন্য আমদানি - রপ্তানি কর্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে এনওসি নিয়ে আসা পাসপোর্টধারী যাত্রীরা সীমিত পরিসরে পারাপার হতে পারবে এবং (২৫ জুলাই) যথারিতি সকল কার্যক্রম আবার চালু হবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, ঈদুল আজহা উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আলোচনাক্রমে সরকারি তিন দিন ছুটিসহ ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে এ সময় স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস কার্যালয় খোলা থাকবে। সরকারি ছুটির সময়েও কাস্টমসের যাত্রী পারাপার কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্দা স্থলবন্দর উভয় দেশের আমদানি - রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আলোচনাক্রমে ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী রবিবার (২৫ জুলাই) হতে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক কার্যক্রম যথা নিয়মে পূর্বের ন্যায় শুরু বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের ইমিগ্রেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied