ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে জমিয়াতের বৃত্তি ও কল্যাণট্রাষ্টের অর্থ প্রদান


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১-২০২৩ বিকাল ৫:৩৯

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখার উদ্দোগে গত ১৮ জানুয়ারী মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার ও অবসর প্রাপ্ত এবং পদত্যাগকৃত শিক্ষক/ কর্মচারীদের কল্যাণট্রাষ্টের অর্থ প্রদান করা হয়। উপজেলা অডিটরিয়ামে ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মো. আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো, মনিরুজ্জামান, ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুছ ছোবহান, জমিয়তের ভূঞাপুর শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মিঞা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল শাহীন, জঙ্গীপুর রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে ৪র্থ, ৫ম, ৭ম, ৮ম শ্রেণীর ৩৮ জন বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদ ও অর্থ প্রদান করা হয়। এছাড়াও অবসরপ্রাপ্ত এবং পদত্যাগকৃত ১০ জন শিক্ষক/কর্মচারীদের মাঝে স্থানীয় কল্যাণ ট্রাস্টের সাড়ে ৩ লাখ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর আলী সরকার।  

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত