ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন খরগোশ বর্ষে চীন আরও সমৃদ্ধ হবে: সি চিন পিং


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-১-২০২৩ দুপুর ১:৪৩
ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ভিডিও-লিঙ্কের মাধ্যমে, দেশের বিভিন্ন জাতির মানুষকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান। এসময় তিনি আশা করেন, আসন্ন খরগোশ বর্ষে চীন আরও সমৃদ্ধ হবে, জনগণের জীবন হবে আরও নিরাপদ ও সুখের। 
 
সি চিন পিং প্রথমে হেই লুং চিয়াং প্রদেশের হারবিন শহরের হাসপাতালের চিকিৎসক ও রোগীদের সাথে ভিডিও-লিঙ্কের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, মহামারী মোকাবিলায় দেশের চিকিৎসক ও নার্সরা ফ্রন্টলাইনে কাজ করেছেন এবং মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 
 
তিনি জোর দিয়ে বলেন, গেল তিন বছর চীন মহামারী প্রতিরোধব্যবস্থার মাধ্যমে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নিয়ন্ত্রণ করেছে, যা বিশ্বের মহামারী প্রতিরোধে বড় অবদান। বর্তমানে মূল কাজ হচ্ছে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গুরুতর রোগীর সংখ্যা যথাসম্ভব সীমিত রাখা। এখন চিকিৎসা সম্পদ আরও সমৃদ্ধ করতে, চিকিৎসাসেবা জোরদার করতে, এবং স্বাভাবিক চিকিৎসা-শৃঙ্খল নিশ্চিত করতে হবে। 
 
তিনি এরপর ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরের সামাজিক কল্যাণকেন্দ্রের প্রবীণ বাসিন্দা ও কর্মীদের সঙ্গে ভিডিও-লিঙ্কের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, একটি দেশের সমাজ সুখী কি না, তা বুঝতে হলে বয়স্কদের জীবনের দিকে তাকাতে হবে। সমাজের উচিত বয়স্কদের অবসরজীবনকে সুন্দর করতে সম্ভাব্য সবকিছু করা।
 
চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাকলামাকান মরুভূমিতে অবস্থিত তালিমু তেলক্ষেত্র চীনের ভূস্থলের তৃতীয় বৃহত্তম তেলক্ষেত্র। সি চিন পিং তালিমু তেলক্ষেত্রের কর্মীদের সঙ্গেও ভিডিও-কলের মাধ্যমে কথা বলেন। তিনি বলেন, জ্বালানিসম্পদের নিরাপত্তা দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সবার উচিৎ, তেলের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা, দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নের চাহিদা মেটানো। 
 
সি চিন পিং দেশের রেলপথের কর্মী ও যাত্রীদের শুভেচ্ছা জানান। তিনি যাত্রীদের আনন্দময় যাত্রা কামনা করেন। এ ছাড়া, বেইজিংয়ের সিনফাতি কাঁচাবাজারের কর্মী ও ক্রেতাদের ভিডিও-কলের মাধ্যমে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান সি চিন পিং। তিনি বলেন, বসন্ত উৎসব চীনাদের ঐতিহ্যবাহী উৎসব। সবাই আনন্দময় উৎসব কাটাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

এমএসএম / এমএসএম

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের