ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মুরাদনগরে বন্ধককৃত পটের মাটি চুরিতে বাঁধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ


মুরাদনগর প্রতিনিধি photo মুরাদনগর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২৩ বিকাল ৫:১৩

কুমিল্লার মুরাদনগরে রাতে মাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ায় মাটি ব্যবসায়ীর আঘাতে জমির মালিক খোকন মিয়া (৬২) মৃত্যুর অভিযোগ উঠেছে । নিহত আব্দুল বারেক ওরফে খোকন মিয়া ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত আব্দুর রহমান এর সন্তান। মাটি ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৪৭) একই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।  বুধবার রাত ১০টায় গকুলনগর হাসান ব্রিকস'র বন্ধককৃত পটে এ ঘটনা ঘটে। ঘটনার পর  মাটি ব্যবসায়ী গিয়াস ও তার ছেলে রনি (২২) পলাতক।

স্থানীয়রা জানান,  গকুলনগর এলাকার হাসান ব্রিকসে  খোকন মিয়ার ৩২ শতাংশ জমি বন্ধক  ছিল। ব্রিকফিল্ডটি চলতি সিজনে বন্ধ হয়ে যাওয়ায় ফিল্ডের মালিক  পট খালি করতে গিয়াসউদ্দিনের কাছে পটে বিছানো ইট বিক্রি করেন। গিয়াস পটের ইট খালি করার নামে রাতের আধারে ভেকু দিয়ে জমির এক ফুট গভীর গর্ত করে মাটি তুলে নিচ্ছিল। খবর পেয়ে জমির মালিক খোকন মিয়া ও তার ছেলে কাইয়ূম গিয়ে বাঁধা প্রদান করিলে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি খোকন মিয়াকে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দেয়। আহত খোকন মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের ছেলে প্রত্যক্ষদর্শী কাইয়ূম বলেন, বুধবার রাতে আমাদের জমি থেকে ভেকু দিয়ে মাটি চুরির সময় আমি ও আমার বাবা  বাঁধা দেই। তখন গিয়াস উদ্দিন ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আক্রমন করলে তাঁদের আঘাতে আমার আব্বার মৃত্যু হয়। মৃতদেহ কুমেক মর্গে আছে। আমি বাবা হত্যার সুষ্ঠ বিচার চাই। বাবার দাফন সম্পন্ন করে আমি নীজেই বাদি হয়ে হত্যাকারীদের বিরুদ্ধে  মামলা দায়ের করা হবে। 

মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা কুমেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করলে নিতে প্রস্তুত আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক