করোনার চিকিৎসা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
জেলা-উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ করোনা চিকিৎসা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার (১৮ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ের সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জাহিদুল ইসলাম, চপল সরকার, কৃষ্ণ চন্দ্র পাল, সবুজ মিয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিম আরা মিনা প্রমুখ।
বক্তারা আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮০% মানুষকে করোনা টিকা প্রদান, লকডাউনে ক্ষতিগ্রস্ত সকল শ্রমজীবি-নিম্নআয়ের মানুষকে খাদ্য ও অর্থ সহায়তাসহ করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। তারা লকডাউনে সকল শ্রমজীবি-নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা দাবী করেন।
বক্তারা আরও বলেন, জুস কারখানায় আগুনে পুরে নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, কারখানা মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঈদের আগেই সকল কারখানার শ্রমিকের পাওনা পরিশোধ করে লকডাউন চলাকালীন ছুটি ঘোষনা করারও জোর দাবি জানান।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied